শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকল ফ্যান তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, ১০ লাখ টাকা জরিমানা, ৩ জনকে কারদণ্ড

সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় নকল ও নিম্মমানের ফ্যানের কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ লাখ টাকা জরিমানা করাসহ ৩ জনকে ৩মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সেইসঙ্গে বিপুল পরিমাণ ফ্যানের সরঞ্জামাদি জব্দসহ কারখানা সীলগালা করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, ব্যাটালিয়নের সহযোগীতায় র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে ডেমরার নিমতলা এলাকার সাকুরা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজকে নকল ফ্যান তৈরির দায়ে ৮লাখ টাকা জরিমানা এবং কারখানার তিনজন কর্মচারীকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া মাতুয়াইল এলাকার অর্থি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজকে নকল ও নিম্মমানের ফ্যানের সরঞ্জামাদি তৈরীর দায়ে ২লাখ টাকা জরিমানাসহ বিপুল পরিমাণ ফ্যানের সরঞ্জামাদি জব্দসহ কারখানা সীলগালা করেন।

  • সর্বশেষ