শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৩:২৯ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুনে পুড়েই মৃত্যু হয়েছে নুসরাতের, ময়নাতদন্ত প্রতিবেদন হস্তান্তর

মাসুদ আলম : ফেনীর সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির লাশের ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার বিকেলে ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগ প্রতিবেদনটি শাহবাগ থানা পুলিশের কাছে জমা দেয়।

ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, নুসরাতের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন শাহবাগ থানা পুলিশের কাছে জমা দিয়েছি। প্রতিবেদন অনুযায়ী, আগুনে পুড়েই নুসরাতের মৃত্যু হয়েছে।

শাহবাগ থানা পুলিশ বলছেন, ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগ শনিবার নুসরাতের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন তাদের কাছে জমা দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) পরিদর্শকের সাথে তাদের কথা হয়েছে। তদন্ত কর্মকর্তা আসলে তার কাছে প্রতিবেদন দেওয়া হবে।

গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে যৌন পীড়িন করেন মাদরাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলা। রাফির মায়ের করা মামলায় অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ। ৬ এপ্রিল রাফি আলিম পরীক্ষা দিতে গেলে চারতলা ভবনে নিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় এস এম সিরাজ উদ দৌলার অনুসারীরা। ১০ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাফি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়