শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:১৮ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অর্ডার অব ইখামাঙ্গা অ্যাওয়ার্ড’ পেলেন ক্যালিস

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস দেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে সিলভার ক্যাটাগরিতে ‘অর্ডার অব ইখামাঙ্গা অ্যাওয়ার্ড’ পেলেন। ডারবানে বৃহস্পতিবার রাতে এক জাকজমক অনুষ্ঠানে প্রোটিয়ার প্রেসিডেন্ট সিরিল রামফোসা এই পুরস্কারটি তুলে দেন ক্যালিসের হাতে।

দেশের শিল্প, সাহিত্য, সঙ্গীত, সাংবাদিকতা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে গুরুতপূর্ণ অবদান রাখার জন্য দ. আফ্রিকার প্রেসিডেন্ট দেশের নাগরিকদের এই পুরস্কার দিয়ে থাকেন। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য অ্যাওয়ার্ডটি পান ক্যালিস। ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত দ. আফ্রিকার ক্রিকেটে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন ক্যালিস। এসময় ১৬৬টি টেস্ট, ৩২৮টি ওয়ানডে ও ২৫টি টি-২০ ম্যাচ খেলেন তিনি। টেস্টে ৪৫টি সেঞ্চুরিতে- ১৩২৮৯ রান, ওয়ানডেতে ১৭টি সেঞ্চুরিতে ১১৫৭৯ রান ও টি-২০তে ৫টি অর্ধশতকে ৬৬৬ রান করেছেন ক্যালিস। বল হাতে টেস্টে ২৯২টি, ওয়ানডেতে ২৭৩টি ও টি-২০তে ১২টি উইকেট নেন তিনি।

ক্যালিসের আগে ক্রিকেটে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শন পোলক, মাখায়া এনটিনি ও হাশিম আমলা এ পুরস্কার পেয়েছিলেন। চতুর্থ ক্রিকেটার হিসেবে দেশের এই সম্মাননা পেলেন ক্যালিস।

ক্যালিসের এমন অর্জনে ক্রিকেট দ. আফ্রিকার প্রধান নির্বাহী থাবাং মোরো বলেন, ‘এমন সম্মানজনক পুরস্কার ক্যালিসেরই প্রাপ্য। স্যার গ্যারফিল্ড সোবার্সের পাশে সর্বকালের অন্যতম সেরা ব্যাটিং অলরাউন্ডার হিসেবে ক্যালিসকে রাখা যায়। অবশ্যই আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় সে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়