শিরোনাম
◈ গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী ◈ দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য নতুন নির্দেশ ◈ নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব ◈ ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ◈ অনুমোদন পেল ঢাকার ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয় আড়াই লাখ কোটি টাকা ◈ সোলার বসিয়ে ঘরেই বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবেন সরকারের কাছে ◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস ◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৩:২১ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাল বসছে জব্বারের বলী খেলার ১১০ তম আসর

জিয়ারুল হক : চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১০ তম আসর কাল। ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে উৎসুক বন্দরনগরীর সর্বস্তরের মানুষ। বসেছে বৈশাখী মেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন দোকানিরা।

বৃটিশদের বিরুদ্ধে এলাকার যুবকদের সংগঠিত করতে শত বছর আগে প্রতীকি বলী খেলার আয়োজন করেছিলেন নগরীর জেল রোডের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর। সময়ের পথ পরিক্রমায় সেই খেলা পরিণত হয়েছে ঐতিহ্যে। এবার বসেছে এর ১১০ তম আসর।
নগরীর লালদিঘীর মাঠ ও আশপাশের তিন বর্গ কিলোমিটার এলাকায় শিশুদের বাহারী খেলনা, মুড়িমুড়কি, পাখা, হাড়িপাতিলসহ কি নেই মেলায়? আছে নাগরদোলা, সার্কাস, বাঁশি।

এবছর অন্তত আড়াইশত বলী বা কুস্তিগিরের অংশ নেয়ার কথা জানালেন আয়োজকরা। খেলার মঞ্চে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। শতবর্ষী এই আয়োজনকে নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

আবহাওয়া অনুক‚লে থাকলে এবারো জমজমাট বলীখেলা আর বৈশাখী মেলা দেখতে হাজারো দর্শনার্থীর ঢল নামবে এমন প্রত্যাশা আয়োজকদের।

  • সর্বশেষ