শিরোনাম
◈ বদলে গেলো আবাহনী মাঠের নাম ◈ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয় ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম, দেশে ভরি কত চলছে ◈ সিগারেটের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন, কোন সিগারেটের দাম কত? ◈ এইচএসসি শুরুর আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত ◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৩ ◈ যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ নতুন শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের ◈ শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

মাসুদ আলম : রাজধানীর তুরাগের দিয়াবাড়ী এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলম ওরফে গাঁজা আলম (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, র‌্যাব-১ এর একটি টহলদল তুরাগের দিয়াবাড়ি এলাকায় টহল দিচ্ছিলো। এসময় মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে জানা যায় তার নাম আলম ওরফে গাঁজা আলম। তিনি একজন চিহ্নিত মাদক বিক্রেতা। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গাঁজা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। গোলাগুলিতে আশরাফুল ও নুরুল হক নামের দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। আলমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক আইনে ১৭টি মামলা রয়েছে। পরিবার নিয়ে তুরাগ এলাকায় থাকতো আলম।

  • সর্বশেষ