শিরোনাম
◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও)

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:৫০ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ চালু হচ্ছে আগামীকাল

ঢাকা-রাজশাহী রুটে চালু হচ্ছে বিরতিহীন যাত্রীবাহী নতুন ট্রেন বনলতা এক্সপ্রেস। ইন্দোনেশিয়া থেকে আনা অত্যাধুনিক বিলাস-বহুল এই ট্রেনে আরামদায়ক সিট, ওয়াইফাই, খাবার ও উন্নত টয়লেটসহ থাকবে নানা সুযোগ সুবিধা। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় এ অঞ্চলের মানুষ দারুণ খুশি।

সংশ্লিষ্টরা বলছেন, উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার নতুন যাত্রীবাহী এই ট্রেনটির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যাত্রীরা বলেন, এটা রাজশাহীবাসীর অনেক দিনের প্রত্যাশা ছিলো। এবার তা পূরণ হতে যাচ্ছে। ট্রেনটি চালু হলে যোগাযোগ ব্যবস্থায় নতুন এক মাইলফলক সৃষ্টি হবে বলে মনে করেন জনপ্রতিনিধিরা।

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, অনেকেই বাসে যাতায়াত করতেন, এবার ট্রেনেও করবে।

রাজশাহী সিটি কর্পোরেশন প্যানেল মেয়র-২ রজব আলী বলেন, এত ট্রেনের মাধ্যমে রাজশাহীবাসীর মনের আশা পূরণ হতে যাচ্ছে। এর মাধ্যমে যাতায়াতে নতুন ধারা তৈরি হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ৯'শ ২৮ সিটের এই কোচগুলো ইন্দোনেশিয়া থেকে আনা। আরামদায়ক সিট ও অত্যাধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি দ্রুতগতির এই ট্রেনে খুব কম সময়ে যাওয়া আসা করতে পারবে যাত্রীরা।

বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ১১টা ৪০মিনিটে। আর ঢাকা থেকে দুপুর ১ টা ১৫ মিনিটে ছেড়ে রাজশাহী পৌঁছাবে সন্ধ্যা ৬ টায়। তবে প্রতিটি টিকিটের সাথে খাবার মূল্য ১'শ ৮০ টাকা সংযুক্ত করায় শোভন চেয়ার ৫শ’ ৫৫ আর এসি চেয়ারের ভাড়া ৯শ’ টাকা।

  • সর্বশেষ