শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৯:২৫ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন আহমেদ শরীফ

বিনোদন প্রতিবেদক :  সবকিছু ছাপিয়ে উন্নত চিকিৎসার নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। পরিবারের লোকজন সেখানকার একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসার বিষয়টি ঠিক করেন।

পরিবার সূত্রে জানা গেছে, খুব শিগগির তিনি চিকিৎসা নিতে দেশের সিঙ্গাপুরে যাবেন। বার্ধক্যজনিত কারণে নানা সমস্যায় ভুগছিলেন শক্তিমান এ অভিনেতা। চিকিৎসকরা বহু আগেই পরামর্শ দিয়েছিলেন, দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য। কিন্তু আর্থিক সক্ষমতা ছিল না বলে এতদিন বাইরে চিকিৎসার জন্য যেতে পারেননি। সরাকারি অনুদান গ্রহণের পর সে টাকা দিয়ে চিকিৎসা নিতে যাচ্ছেন। বহুদিন ধরে দেশেই চিকিৎসা নিচ্ছিলেন।

উল্লেখ্য গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি অভিনেতা আহমেদ শরীফ ও তার স্ত্রীর চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, আহমেদ শরীফে একজন বাংলাদেশি খল অভিনেতা । সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ সিনেমার মাধ্যমে পর্দায় নায়ক হিসেবে যাত্রা শুরু করেন। এরপর ১৯৭৬ সালে দেলোওয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বন্দুক’ ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম খলনায়ক এর ভূমিকায় অভিনয় করেন। প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করা এ অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক-টেলিফিল্ম পরিচালনা করেন।

তার উল্লেযোগ্য সিনেমার মধ্যে আছে, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘ক্ষতিপূরণ,’ ‘মহানায়ক,’ ‘শাস্তি,’ ‘বাদশাসহ অসংখ্য সিনেমায় তিনি সুনাম কুড়িয়েছেন।

  • সর্বশেষ