শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৯:২১ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

শরীফা খাতুন শিউলী, খুলনা : খুলনা বিভাগের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান  হোসেন মিয়া।

অনুষ্ঠানে জানানো হয়, ভোটার তালিকা হালনাগাদ করতে নির্বাচন কমিশনের নিয়োগ করা তথ্য সংগ্রহকারীরা মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। প্রথম পর্যায়ে ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের ৬৪টি জেলার ১৩৫টি উপজেলায় তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। এরমধ্যে খুলনা জেলার সোনাডাঙ্গা,দৌলতপুর ও খুলনা সদর উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। এসময়ের মধ্যে ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্ম গ্রহণকারী বাংলাদেশি নাগরিক যারা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত নন, তাদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া এক এলাকা হতে অন্য এলাকায় ভোটার স্থানান্তর ও মৃত ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রমও চলবে। এবারের হালনাগাদে হিজরা জনগোষ্ঠী হিজরা হিসেবে ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ)  কামাল উদ্দিন বিশ্বাস, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী। অনুষ্ঠানে স্বাগত জানান জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়