শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৮:৪৮ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাস্তব জীবনে প্রেম করা হয়নি’

মহিব আল হাসান : এক ঘন্টা কিংবা বিশেষ নাটকের অপরিহার্য নাম মেহজাবিন চৌধুরী। একের পর এক নাটক টেলিছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। একটু জনপ্রিয়তা পেলে অন্যেরা যখন চলচ্চিত্রের দিকে ঝুঁকে পড়েন তখন বেশ ব্যস্ততা নিয়ে দাপটের সাথে  ছোট পর্দায় অভিনয় করছেন এ লাক্স তারকা। ইউটিউব ও টিভি দুই মাধ্যমেই সরব এই অভিনেত্রী। ছোট পর্দার দর্শকের কাছে তিনি দারুণ সমাদৃত। বৈশাখেও এই অভিনেত্রী বাজিমাত করেছেন। বৈশাখে বেশ কয়েকটি নাটকে তাকে দেখা গেছে।

কাজল আরেফিন অমির ‘টম অ্যান্ড জেরী’ ও মিজানুর রহমান আরিয়ানের ‘নয়না’ নাটক দুটির জন্য দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছে। দুটি নাটকে নিশোর সঙ্গে জুটি বাঁধেন। বর্তমান কাজ ও সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সময় ডট কমের সাথে কথা বলেন তিনি। তারই চুম্বক অংশ তুলে ধরা হলো পাঠকদের জন্য।

বর্তমান ব্যস্ততা...
বর্তমানে ব্যস্তা ঈদের নাটক নিয়ে। খণ্ড নাটক ও ঈদের বিশেষ নাটক নিয়ে বেশ ব্যস্ততা।

ধারাবাহিক নাটকে অনেক কম দেখা যায় আপনাকে, কারণ কী?

খণ্ড নাটকে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করার কারণে ধারাবাহিক নাটকে কম কাজ করি। আর ধারাবাহিক নাটকের কাজের বিষয়ে যেটা দেখি সেটা হচ্ছে এই নাটকগুলোর ধারাবাহিকতা থাকে না। ধারাবাহিকগুলো দর্শক ধরে রাখতে পারে না। এছাড়া খণ্ড নাটকে দর্শক একসঙ্গে পুরো গল্পটা দেখতে পারেন। এটি ধারাবাহিকে সম্ভব হয় না। তাই আমি খণ্ড নাটকে বেশি আগ্রহী।

মেহজাবিনকে অপূর্ব, নিশো থেকে শুরু করে অনেকের সঙ্গে দেখা গেছে। তবে মেহজাবিন নিজে কার সঙ্গে জুটি বাঁধতে পছন্দ করেন?

প্রথম কথা হচ্ছে, এটা আমার ব্যক্তিগত পছন্দ নয়। নির্মাতারাই তাদের কাস্ট করেন। হয়তো অপূর্ব, নিশো এই দুইজনের সঙ্গে আমার রসায়ন ভালো এবং দর্শকও দেখতে পছন্দ করেন। তাই নির্মাতারা আমাদের নিয়েই কাজ করেন বেশি। আমি গল্পের প্রয়োজনে যে কারো সঙ্গে কাজ করতে পারি। এটি সত্যি, কো-আর্টিস্ট যদি শাক্তিশালী হয় তাহলে কাজটি অনেক সুন্দর ভাবে শেষ করা যায়।

প্রেমে পড়া...

আমি একদমই বেকার ছেলের সাথে প্রেমে পড়ি নাই (হাসি) গল্পের প্রয়োজনে আমি নাটকে বেকার ছেলেদের প্রেমে পড়েছে। তবে বাস্তব জীবনে প্রেমে পড়েনি।

জনপ্রিয়তা নাটক...

আসলে দর্শকদের কারণে আমি জনপ্রিয়তা পেয়েছি। জনপ্রিয় নাটক দর্শকরাই ঠিক করেন। তবে এর মধ্যে দর্শকরা ‘বড় ছেলে’ নাটকটা দর্শকরা বেশ আগ্রহ নিয়ে দেখেছেন। আমি বলব এই নাটকটি আমার কাছে জনপ্রিয় নাটক। এছাড়াও বেশকিছু নাটক জনপ্রিয়তা পেয়েছে। বলতে গেলে জনপ্রিয় নাটকের ঝুলিটা একটু বেশি।

সফলতা...

আমি সবসময় ভিন্ন গল্পে কাজ করার চেষ্টা করি। ভিন্নভিন্ন কাজের মাধ্যমে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাই। দর্শকের ভালোবাসা একজন অভিনেত্রীর জন্য বড় পাওয়া সেটাই আমার সফলতা। দর্শকের কাছে একজন শিল্পীর কাজ ভালো লাগলেই তার পরিশ্রম স্বার্থক হয়।

  • সর্বশেষ