শিরোনাম
◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৬:৪৫ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র জারি দায়সারা, বললেন ব্যারিস্টার সারা হোসেন

মঈন মোশাররফ : নুসরাত জাহান রাফিকে হত্যার প্রেক্ষাপটে ১০ বছর আগে আদালতের একটি নির্দেশনার বাস্তবায়ন করতে চাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি করতে হবে। ডয়চে ভেলে

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন মঙ্গলবার ডয়চে ভেলেকে বলেন, কোনো ঘটনা ঘটে যাওয়ার পর আমরা তৎপরতা দেখি। এবারও নুসরাতের ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি করতে হবে। তবে এই কমিটি হচ্ছে কিনা, তারা ঠিকমতো কাজ করছে কিনা এসব নিয়ে কোনো ধরনের মনিটরিং নেই। শুধু দায় এড়াতে পরিপত্র জারি করলে তো হবে না।

তিনি আরো বলেন, আমি মনে করি, এখানে সরকারের গাফিলতির ব্যাপার আছে। এখানে সরকারকেই আন্তরিক হতে হবে। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের। তারা উদ্যোগী হলে এই ধরনের ঘটনা কমে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়