শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৫:০৩ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনসেপ্টার নকল ক্যান্সারের ওষুধ জব্দ, জেল জরিমানা

ইসমাঈল হুসাইন ইমু : ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ক্যান্সারের ওষুধ নকল করে বিক্রির দায়ে ইনসেপ্টার এক বিক্রয় প্রতিনিধি ও দুই ব্যবসায়ীকে জেল-জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় 'ওসিসেন্ট টিএম ৮০' নামক ক্যান্সারের নকল ওষুধ জব্দ করা হযেছে। সোমবার পুরান ঢাকায় দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজম বলেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ৬০ টি ক্যান্সারের নকল ওষুধ ওসিসেন্ট টিএম ৮০ জব্দ করা হয়েছে। আসল এই ওষুধের প্রতিটি বোতলের দাম ১৫ হাজার টাকা। ইনসেপ্টার চাকরিজীবী হয়ে নকল ওষুধ বিক্রয়, বাজারজাতকরণে জড়িত থাকার অভিযোগে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি আনিছুর রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, নকল ওষুধ ক্রয়, সংরক্ষণ এবং বাজারজাতকরণ ও বিক্রয়ের জন্য দেলোয়ার নামের এক ব্যবসায়ীকে দুই বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা ও তার সহযোগী জুবায়েরকে এক বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ