শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০২:০২ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্নালির সাথে পেরে উঠেনি চেলসি

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার বার্নালির বিপক্ষে ২-২ গোলে ড্র করে চেলসি। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠার লড়াইয়ে বার্নালির সাথে পেরে উঠেনি মাওরিসিও সাররির দল।

গোল আর পাল্টা গোলে ম্যাচের শুরুটা ছিল দারুণ রোমাঞ্চকর। অষ্টম মিনিটে একটি কর্নার চেলসির রক্ষণভাগ ঠিকমতো ফেরাতে না পারলে ডি-বক্সের বাইরে পেয়ে যান জেফ হেনড্রিক। দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন আইরিশ এই মিডফিল্ডার।

পিছিয়ে পড়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি স্বাগতিকরা। দুই মিনিটের ব্যবধান দুবার জালে বল পাঠায় তারা।

দ্বাদশ মিনিটে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে পেনাল্টি স্পটের কাছে বল বাড়ান এদেন আজার। প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি মিডফিল্ডার এনগোলো কঁতে। আর চতুর্দশ মিনিটে সেসার আসপিলিকুয়েতার ব্যাকহিলে বল পেয়ে ছোট ডি-বক্সের ডান দিক থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন।

২৪তম মিনিটে আরেকটি সেটপিসে সমতা টানে অতিথিরা। সতীর্থের ফ্রি-কিকে হেডে বল সামনে বাড়ান ক্রিস উড। কাছ থেকে হেডে স্কোরলাইন ২-২ করেন ইংলিশ ফরোয়ার্ড অ্যাশলি বার্নস।

দ্বিতীয়ার্ধেও একইভাবে প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখে আজার-কঁতেরা। বেশ কয়েকটি ভালো সুযোগও পেয়েছিল তারা, কিন্তু জয়সূচক গোলের দেখা মেলেনি। আসরে সপ্তম ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়