শিরোনাম
◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৬:৫৪ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারাত্মক দূষণে করতোয়া নদীতে নামতেই ভয় পাচ্ছে মানুষ

ফাতেমা ইসলাম : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মরা করতোয়া নদী পেপার মিলের বর্জ্যে মারাত্মক দূষিত হয়ে পড়েছে। এক সময় নানা কাজে এর পানি ব্যবহৃত হলেও এখন এ নদীতে নামতেই ভয় পায় এলাকাবাসী।

এই মরা করতোয়া নদী একসময় প্রবাহমান ছিল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা দিয়ে পাশের জেলা বগুড়ার দিকে গেছে নদীটি। বন্যা থেকে রক্ষা পেতে একটি সøুইসগেট নির্মাণ করায় পানি প্রবাহ বন্ধ হয়ে যায় অনেক আগে। এর ওপর কামারদহের চাপড়ীগঞ্জের একটি পেপার মিলের বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। দূষিত হয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে নদীর চার-পাঁচ কিলোমিটার এলাকা।

চাপড়ীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে দিবা শান্তির অভিযোগ, দূষনের শিকার হচ্ছে আশেপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তবে কর্তৃপক্ষের দাবি, পরিবেশ রক্ষার নিয়ম মেনেই পেপার মিল চালাচ্ছেন তারা। নদী দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ। দ্রæত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে মানুষ, প্রকৃতি ও পরিবেশের ক্ষতির মাত্রা বাড়তেই থাকবে।

  • সর্বশেষ