শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৬:১২ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলি বন্দরে আমদানি-রপ্তানি হ্রাসে , বেকার হয়ে পড়েছে কয়েক হাজার শ্রমিক

ফাতেমা ইসলাম : ভারতের ফারাক্কা বাঁধের সংস্কারকাজের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম অর্ধেকে নেমে এসেছে। ফলে, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয়। বেকার হয়ে পড়েছেন বন্দরের কয়েক হাজার শ্রমিক। তবে বাঁধ সংস্কার শেষ হলে আমদানি-রপ্তানি বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আদায় বাড়ার আশা করছে বন্দর কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডন্ট টিভি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে ভারতের কেরালা, গুজরাট, বিহার, কলকাতাসহ বিভিন্ন প্রদেশের পণ্যবাহী ট্রাক। হিলি আসার পথে এসব ট্রাককে পার হতে হয় ফারাক্কা বাঁধ।  তবে এ বছরের শুরু থেকেই ফারাক্কা বাঁধের সংস্কার কাজের কারণে বন্ধ রাখা হয়েছে ভারী যানবাহন চলাচল। ফলে আগে যেখানে হিলি দিয়ে গড়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০ পণ্যবাহী ট্রাক ঢুকতো, সেখানে বর্তমানে আসছে সর্বোচ্চ ৯০ থেকে ১০০টি। পণ্য আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কম হচ্ছে বলছেন বন্দর কর্তৃপক্ষ।

হিলি কাস্টমস কর্তৃপক্ষ বলছে, চলতি অর্থবছরের ৯ মাসে রাজস্ব আদায় হয়েছে ১৭৪ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২২ শতাংশ কম। ফারাক্কা বাঁধের সংস্কার কাজ শেষ হলে রাজস্ব আদায়ও বাড়বে-- বলছেন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়