শিরোনাম
◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের ইউটিউব অ্যাকাউন্ট বন্ধের পদক্ষেপ স্বৈরাচারী, দাবি ইরানের

রাশিদ রিয়াজ : ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান ড. পেইমান জেবেলি বলেছেন, ইউটিউবে আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের অ্যাকাউন্টগুলো বন্ধ করা স্বৈরাচারী পদক্ষেপ। শুক্রবার গুগল কোম্পানি ইরানের প্রেসটিভি, হিসপান টিভি ও বার্তাসংস্থা ইরানপ্রেসের ইউটিউব অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে।

এর প্রতিক্রিয়ায় শনিবার পেইমান জেবেলি বার্তা সংস্থা ইরনা-কে বলেছেন, এ ধরণের ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও বিশ্ব কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এবার কোনো পূর্বঘোষণা ও সতর্কবার্তা ছাড়াই এ পদক্ষেপ নিয়েছে গুগল।

তিনি বলেন, শুধু মিডিয়ার অ্যাকাউন্টগুলো নয় বরং আমাদের সাংবাদিকদের অ্যাকাউন্টগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। এসব পদক্ষেপ ভার্চুয়াল জগতের রীতি-নীতির বিরোধী।

জেবেলি বলেন, গুগলের মতো এসব প্রতিষ্ঠান বাক স্বাধীনতার কথা বললেও অন্যের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। ইউটিউবের মতো প্রতিষ্ঠানগুলো পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বলে তিনি জানান। পারসটুডে

  • সর্বশেষ