শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০৫:২৫ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ম শ্রেণির বাংলা প্রশ্নে দুই পর্নো তারকার নাম!

নিউজ ডেস্ক : রাজধানীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথমপত্রের বহু নির্বাচনী প্রশ্নপত্রে (এমসিকিউ) দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুই পর্নো তারকার নাম এসেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। অনেকেই নবম শ্রেণির ওই প্রশ্নপত্র ফেসবুকে শেয়ার করেছেন। অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়।

প্রশ্নের সম্ভাব্য উত্তরে যে পর্নো তারকাদের নাম এসেছে তারা হলেন, সানি লিওন ও মিয়া খলিফা।

নবম শ্রেণির এমসিকিউয়ের ৮ নম্বর প্রশ্নে আম আটির ভেঁপু—কার রচিত? এর উত্তরে চারটি বিকল্পের একটি সানি লিওন বলে উল্লেখ করা হয়েছে। ২১ নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? এখানে চারটি সম্ভাব্য উত্তরের একটি বলা হয়েছে মিয়া খলিফা।

এ ছাড়া ৪ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? এখানে একটি উত্তরে বলা হয়েছে, ঢাকার বলদা গার্ডেন। যার প্রকৃত নাম ‘বলধা’ গার্ডেন।

প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে যুক্ত রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শংকর চক্রবর্তী বৃহস্পতিবার রাতে মুঠোফোনে বলেন, প্রশ্নপত্র তৈরির পর তা পুনরায় না দেখে তিনি প্রেসে পাঠিয়ে দেন। পরীক্ষা হওয়ার পর তিনি দেখেন, সম্ভাব্য উত্তরে পর্নো তারকা সানি লিওন আর মিয়া খলিফার নাম। শংকর চক্রবর্তীর দাবি, ইচ্ছাকৃতভাবে তিনি এই ভুল করেননি। স্কুল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, এটি অনিচ্ছাকৃত ভুল। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পালাবদল

  • সর্বশেষ