শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হস্তান্তরের আগেই ঝালকাঠি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ফাটল

মো. আল-আমিন : ঝালকাঠির রাজাপুরে ২০১৬-১৭ অর্থ বছরে তিন তলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। ব্যয় ধরা হয় ৩ কোটি ১৮ লাখ টাকা। বাস্তবায়নে দায়িত্ব পায় স্থানীয় সরকার অধিদপ্তর। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে তৈরির পর পরই ভবনের বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দেয়। খসে পড়তে শুরু করে আস্তর খুলে পড়ে গেছে একটি জানালাও। যদিও মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তরের আগেই ২০১৬ সালের ১৪ ডিসেম্বর ঝালকাঠি ১ আসনের তৎকালীন সংসদ সদস্য বজলুল হক হারুন ভবনটির উদ্ভোধন করেন। উদ্ভোধনের দুই বছর পার হলেও এখনো ভবনটি হস্তান্তর করা হয়নি। এটিএন নিউজ

মুক্তিযোদ্ধারা জানান, যেহেতু এখনো এটা আমাদের কাছে হস্তান্তর করা হয়নি তাই আমরা এখন কিছুই করতে পারছি না। মুক্তিযোদ্ধাদের জন্য একটা প্রকল্পে এ রকম দুর্নীতি কখনো গ্রহণযোগ্য না। তারা ভবণটির দুর্নীতির তদন্ত ও ভবিষৎতে যেনো এ ধরনের দুর্নীতি না সে বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এ সকল অভিযোগের মুখে ভবনটি পরিদর্শন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক। এ সময় তিনি ভবণটির ঠিকাদারি রাজাপুর সদরের চেয়ারম্যানকে ভবনটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার নিদের্শ প্রদান করেন।

তবে জেলা প্রশাসকের কথায়ও কোনো কাজ হয়নি ভবণটি পড়ে আছে সেভাবেই। এ ব্যাপারে চেয়ারম্যান কোনো বক্তব্য প্রদান করেননি।

  • সর্বশেষ