শিরোনাম
◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ১০:২৮ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নুসরাতকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা

বণিক বার্তা : ফেনীর সোনাগাজীতে অগ্নিদগ্ধ হয়ে নিহত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির ঘটনা নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রবীন চলচ্চিত্রনির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ‘নুসরাত’ নামেই চলচ্চিত্রটি নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

দেলওয়ার জাহান ঝন্টু বলেন, আশঙ্কাজনকভাবে বাংলাদেশে নারী নির্যাতন ও যৌন হয়রানি বেড়েই চলেছে। সেই ধারাবাহিকতায় নির্মমভাবে জীবন গেল নুসরাতের। একজন মানুষ হিসেবে, একজন পরিচালক হিসেবে নুসরাতের এমন করুণ মৃত্যুর দায় এড়িয়ে যেতে পারি না। দায়িত্ববোধ থেকেই এ চলচ্চিত্রটি নির্মাণ করবো আমি।

তবে চলচ্চিত্রে নুসরাতের চরিত্রে কে অভিনয় করবেন সেটা এখনো ঠিক করেননি তিনি। এ বিষয়ে শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। ইতোমধ্যে চলচ্চিত্রনির্মাণের প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।

গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে গেলে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় বোরকা পরা ৪/৫জন নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে হাত-পা বেঁধে তারা নুসরাতের গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। গত ১০ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় নুসরাত।

  • সর্বশেষ