শিরোনাম
◈ টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম ◈ ইরানের আইআরজিসির সম্ভাব্য হুমকি মোকাবেলায় নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি  ◈ ১০ জনের চেকিয়াকে হারাল ইংল্যান্ড ◈ লামিনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন ◈ গুগল সদর দফতর পরিদর্শনে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল, এআই ও শিক্ষা আধুনিকায়নে সহযোগিতার আলোচনা ◈ গাভাসকরের আগাম সতর্কবার্তা ভারতীয় ক্রিকেট বো‌র্ডের নতুন নির্বাচককে  ◈ ‘আমাকে বাঁধিও না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও’ বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা ◈ ফ্রান্সে জেন-জির ব্যাপক বিক্ষোভ, আটক ৪৪০ ◈ এক বছর আগেই বিশ্বকাপের ডঙ্কা, বৃহস্প‌তিবার সূচি প্রকাশ ◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৯:১৯ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলিতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন

আলম হোসেন অলি, হিলি (দিনাজপুর) : ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এমন স্লোগানে সারা দেশের মত দিনাজপুরের হিলিতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেন আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করেন।

পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, ডায়বেটিস ও রক্ত পরিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কর্মসূচি চলবে আগামী ২০ তারিখ পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান, ওসি আনোয়ার হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব প্রমুখ।

  • সর্বশেষ