শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৬:১৬ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব রোগে মেহেদী ব্যবহার করতেন নবীজি সা.

সাইদুর রহমান: মেহদী আমাদের দেশে ব্যাপক হারে ব্যবহার করা হয়। কিন্তু এর পূর্ণ বৈশিষ্ট্য অনেকের জানা নেই। সাধারণত মেহেদী পাতা পিষে হাতে পায়ে সৌন্দর্য বৃদ্ধি অথবা গরমী দূর করার জন্য ব্যবহার করা হয়। ডাক্তারী গবেষণানুযায়ী মেহদী রক্ত পরিষ্কারকারী এবং চর্ম রোগের জন্য উপকারী।

কুষ্ঠরোগী, আগুনে পোড়ার জন্যও মেহদীর ব্যবহার খুব উপকারী। মেহদীর প্রলেপ ফোলা, ফোস্কা, আগুনে চামড়া পুড়ে যাওয়া রোগীর জন্য খুবই উত্তম প্রতিষেধক। মেহদীর বৈশিষ্ট্য ঠান্ডা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত ক্ষেত্রে মেহদী পাতাকে ঔষধ হিসাবে ব্যবহার করতেন। ক) ফোড়া পাকানাের জন্য (খ) শরীরে কাঁটা ইত্যাদি (গ) মাথা ব্যথার জন্য।

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমা হযরত সালামা বিনতে উম্মে রাফে রা. বলেন, “যখনই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ফোঁড়া পাচড়া বের হত অথবা কাটা বা এই প্রকারের কিছু ঢুকে যেত তখনই তিনি আমাকে বলতেন এর উপর মেহদী লাগিয়ে দাও।” -মিশকাত, তিরমিযী

অপর এক হাদীসে ইবনে মাজার বরাতে আল্লামা ইবনে কাইয়্যিম রহ. নকল করেন, “যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাথা ব্যথা দেখা দিত তখনই তিনি মাথায় মেহেদী লাগাতেন আর বলতে থাকতেন যে, আল্লাহর হুকুমে এটা মাথা ব্যথার শেফাদানকারী।

তবে রাসূল সা. দাড়িতে মেহেদী দিয়েছেন কিনা এই ব্যাপারে মতভেদ আছে। সহীহ কথা হল রাসূল সা. দাড়িতে মেহেদী দিতেন না, বরং দাড়িতে প্রচুর তেল দিতেন, যার ফলে তার দাড়ি কিছুটা লালচে হয়ে গিয়েছিল। এটাকেই অনেকে নবীজী সা. দাড়িতে মেহেদী দিয়েছেন মর্মে ভুল করেছেন।

তবে রাসূল সা. মেহেদী লাগানো পছন্দ করতেন। হযরত আবু বকর রা., হযরত ইবনে আব্বাস রা. সহ অনেক সাহাবী দাড়িতে, চুলে মেহেদী লাগাতেন। সুতরাং এটিকে কিছু সাহাবাদের সুন্নাত বলা যায়। কিন্তু রাসূল সা. এর সুন্নাত নিশ্চিতভাবে বলা উচিত নয়। তবে মুস্তাহাব এতে কোন সন্দেহ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়