শিরোনাম
◈ ভিআইপি-সিআইপিদের নিরাপত্তা প্রোটোকলে ব্যতিক্রম হবে না: সরকার ◈ শেখ হাসিনাকে কথা বলার সুযোগ কেন দিল ভারত, প্রশ্ন বিএনপির ◈ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট ◈ আওয়ামী লীগ আমলে অর্থ লোপাটে বিপাকে ২ কোটি আমানতকারী: গভর্নর ◈ বিকেলেই গ্যাস সঞ্চালন শুরু, সংকট কাটবে তিন দিনের মধ্যে: জ্বালানি মন্ত্রী ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮ ◈ ট্রাইব্যুনালে কল রেকর্ড: সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের ◈ ফ্যামিলি কার্ডের উদ্বোধন ১৬ আগস্ট, বাদ পড়বে না যোগ্য কেউ ◈ শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় দিল্লির বিষয়ে যা বললেন মাহদী আমিন ◈ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৫:০৩ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের জৈন্তাপুরে বরবটি চাষে স্বাবলম্বী কৃষকেরা

সাত্তার আজাদ, সিলেট: সিলেটে এবার গ্রীষ্মের সবজি বরবটির বাম্পার ফলন হয়েছে। শীতের ফসল শেষ হয়ে যাওয়ায় বাজারে সবজির চাহিদা পূরণ করছে স্থানীয়ভাবে উৎপাদিত বরবটি। সিলেটে বরবটি ‘লুভিউরি’, ‘জামাইবন্দুরি’, ‘লগিউরি’ ও জৈন্তাপুরে ‘লাখাই’ নামে পরিচিত। ‘লাখাই’ চাষে জৈন্তাপুরে চার শতাধিক কৃষি পরিবার স্বাবলম্বী হয়ে উঠেছেন।

স্থানীয় কৃষক জামাল উদ্দিন জানিয়েছেন, কয়েক বছর ধরে তিনি ৩৩ শতাংশ পৈত্রিক ভূমিতে ধানের পরিবর্তে সবজি চাষ করে আসছেন। বর্তমানে এক একর ভূমিতে বরবটি চাষ করেছেন তিনি। সপ্তাহে তিন দিন করে ৬শ হতে ১ হাজার কেজি পর্যন্ত দেশি জাতের বরবটি বাজারে বিক্রি করছেন কৃষক জামাল। এ বছর এখন পর্যন্ত তিনি প্রায় ১ লাখ টাকার বরবটি বিক্রি করেছেন।

চাষিরা জানান, বীজ বপনের ২ থেকে ৩ মাসের মধ্যে ফলন আসে। ৩০ শতক জায়গায় বরবটি চাষ করে সব খরচ শেষে আয় হয় লাখ টাকা।
জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা সোহরাব হোসেন জানান, লাভ বেশি হওয়াতে অনেকে ধানের বদলে বরবটি চাষ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়