শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০১:৪৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাকর্ডের বাংলাদেশ অফিস থাকছে আরও ১মাস

স্বপ্না চক্রবর্তী : বাংলাদেশের পোশাক শিল্পের তদারকিতে নিয়োজিত ইউরোপী ক্রেতাজোট অ্যাতর্ড আরও একমাস কার্যক্রম চালাতে পারবে দেশে। জোটের কার্যক্রম চালানো নিয়ে করা মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ মে পর্যন্ত মুলতবি করায় মেয়াদ শেষ হলেও আরও একমাস তাদের ঢাকা অফিস চালু থাকছে।

সোমবার অ্যাকর্ডের এক আবেদনের শুনানি না হওয়ায় তাদের হাতে আরও এক মাস সময় বাড়লো বলে জানান এই মামলায় বিজিএমইএ এর পক্ষের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম। সময় আবেদনের শুনানিকালে বিজিএমইএ'র নতুন একটি বোর্ডের সঙ্গে অ্যাকর্ডের বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অবহিত করা হয়। এরপর আদালত মামলাটি পরবর্তী শুনানির জন্য ১৯ মে পর্যন্ত মুলতবি রাখেন। একইসঙ্গে এই সময়ের মধ্যে অ্যাকর্ড ও সরকারপক্ষকে মামলাটির বিষয়ে সমঝোতায় আসতে বলেন আদালত।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধ্বসের পর ওই বছরের ১৫ মে ইউরোপের ২০টি দেশসহ উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার ২০০টি ব্র্যান্ড এবং খুচরা ক্রেতা ও কয়েকটি ট্রেড ইউনিয়নের সমন্বয়ে অ্যাকর্ড গঠিত হয়। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী, অ্যাকর্ডের পাঁচ বছরের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। তবে সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অতিরিক্ত ছয় মাস সময় এ দেশে কাজ করার সুযোগ দেওয়া হয় অ্যাকর্ড এবং অন্য ক্রেতাজোট উত্তর আমেরিকার অ্যালায়েন্সকে। বর্ধিত সেই মেয়াদও শেষ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়