শিরোনাম
◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’ ◈ বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০১:৩৪ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে বিদেশী সাংবাদিকদের মতবিনিময়

শাহীন চৌধুরী: পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় সফররত ২৪টি দেশের ৪৮জন খ্যাতিমান লেখক সাংবাদিক ও সাহিত্যিক সোমবার জাতীয় প্রেস ক্লাব পরিদর্শন ও মতবিনিময় করেন।

প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ও সারাবিশ্বের গণমাধ্যমের বিদ্যমান পরিস্থিতি, সাংবাদিকতার অবস্থা ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন সফররত সাংবাদিক প্রতিনিধিদল ও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার, রিয়াজউদ্দিন আহমেদ ও মুহম্মদ শফিকুর রহমান এমপি, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সংবাদ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, অজিত কুমার সরকার ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু, সুভাষ চন্দ বাদল প্রমুখ। প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও সেমিনার, মিট দ্য প্রেস ও আন্তর্জাতিক লিয়াঁজো উপ-কমিটির আহবায়ক শ্যামল দত্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন। ক্লাবের কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, সদস্য শামসুদ্দিন আহমেদ চারু ও শাহনাজ বেগম উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, মিশন, ফিলিপাইন, ভারত, শ্রীলংকা, সংযুক্ত আরব-আমিরাত, ভুট্টান, নাইরেজিয়া, বাহরাইন, ব্রাজিলসহ ২৪টি দেশের সাংবাদিকরা ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়