শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানা আয়োজনে প্যারিসে পয়লা বৈশাখ উদযাপন

ডেস্ক রিপোর্ট : প্যারিসে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করা হয়েছে। প্যারিসে বসবাসরত প্রায় দেড় শতাধিক বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে এ উৎসবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ প্রতিদিন।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলা নববর্ষ কালক্রমে বাঙ্গালী সংস্কৃতির সার্বজনীন ও সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়েছে। তিনি তাঁর বক্তব্যে ইউনেস্কো-এর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য (Intangible cultural heritage) হিসেবে মঙ্গলশোভা যাত্রা এর অন্তর্ভূক্তির কথা উল্লেখ করে নববর্ষ উদযাপনের আন্তর্জাতিকীকরণ কথা তুলে ধরেন।

এসময় নানা রঙের বৈশাখী মুখোশ, ব্যানার-ফেস্টুনে দূতাবাস প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়। উপস্থিত সকলের অংশগ্রহণে সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো‘ গানটি পরিবেশনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে অতিথিদের ঐতিহ্যবাহী দেশীয় খাবারে আপ্যায়িত করা হয়।

  • সর্বশেষ