শিরোনাম
◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ১২:৪০ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ স্বর্ণের বার ও ৮০ কচ্ছপসহ পিতা-পুত্র আটক

নিউজ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তিন কেজি ওজনের ১২টি স্বর্ণবার ও বিরল প্রজাতির ৮০টি কচ্ছপসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- এমএ খালেক ও তাজুল ইসলাম। তারা সম্পর্কে বাবা-ছেলে। শুল্ক গোয়েন্দা ও কাস্টমস হাউজের যৌথ দল বৃহস্পতিবার ব্যাংকক থেকে টিজি৩২১ ফ্লাইটে আসা যাত্রী এমএ খালেক ও তার ছেলে তাজুল ইসলামের কাছ থেকে এগুলো জব্দ করে। স্বর্ণবারগুলোর ওজন দুই কেজি ৯৯৭ গ্রাম।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল জানতে পারে ব্যাংকক থেকে টিজি৩২১ ফ্লাইটযোগে আগত এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে।

বৃহস্পতিবার দুপুরে যাত্রী এমএ খালেক গ্রিন চ্যানেল অতিক্রম করে দুই নম্বর গেটে তার ছেলে তাজুল ইসলামের কাছে কালো স্কচটেপে মোড়ানো বস্তু হস্তান্তর করলে তাদের আটক করা হয়। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রী ও তার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র : যুগান্তর।

  • সর্বশেষ