শিরোনাম
◈ পঞ্চম ম্যাচ জিতে সান্ত্বনার জয় নেপালের, ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়  ◈ উদ্বোধন হয়‌নি, ত‌বে মা‌ঠে গ‌ড়ি‌য়ে‌ছে কমনওয়েলথ গেমসের খেলা ◈ কক্সবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে ৫০ ও ৫০০ মিটারের বিধিনিষেধ ◈ বিশ্বকাপের চমকে ট্রান্সফারমার্কেটে ভোজিনিয়ার দাম বাড়ল ৯০০ শতাংশ ◈ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ সৌদির পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের নতুন শর্ত ◈ যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান: রিপোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগের খবর: থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার ◈ স্পেন ও আর্জেন্টিনার ম‌ধ্যে বিশ্বকাপ ফাইনাল পূণরায় আয়োজনের দাবি, অনলাইনে ৬২ হাজারো ভক্তের স্বাক্ষর   ◈ রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৯:০৬ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার ক্ষেত্র, বললেন ইউজিসি চেয়ারম্যান

নুর হাছান নাঈম, জাবি প্রতিনিধি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্ত চিন্তার ক্ষেত্র। এখানে শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাহ্যিক বিষয় সম্পর্কে জ্ঞান রাখবে এবং সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগ্রহণ কেবল সার্টিফিকেট অর্জন করা নয় বরং সৎ, বিবেকবান মানুষ তৈরি হিসেবে নিজেকে গড়ে তোলা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, তোমরা হলে আগামী দিনের বাংলাদেশ। নিজের সত্য নীতির প্রতি সবসময় অনড় থাকবে। ক্যাম্পাসে কোনো অরাজক পরিবেশ তৈরি করবে না, অন্যকে ভালবাসতে শিখবে।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের আহ্বানে প্রত্যেক অনুষদের ডিনরা নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মঞ্জুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার। বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের সভাপতি, হলের প্রভোস্ট, নবাগত ও অধ্যয়নরত শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়