শিরোনাম
◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৫:২৩ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের মাঠের সব ম্যাচ গুলো জিততে চায় হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী তিনটি ম্যাচে নিজেদের মাঠে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ। হোম কন্ডিশনে খেলতে যাওয়া এই তিনটি ম্যাচকে কাজে লাগাতে চান দলের কোচ টম মুডি।

১৪ তারিখ থেকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে এই তিন ম্যাচের যাত্রা শুরু করবে হায়দরাবাদ। এখন পর্যন্ত তিনটি ম্যাচ জেতা এবং বাকী তিনটিতে হেরে যাওয়া দলটি আছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। এখান থেকে সামনে এগিয়ে যেতে জয়ের বিকল্প দেখছেন না দলটির কোচ। হায়দরাবাদের আগামী ম্যাচের আগে বেশ কয়েকদিন সময় থাকায় দলের ক্রিকেটাররা স্বতঃস্ফূর্ত থাকবেন বলেই বিশ্বাস কোচের।

তিনি বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। তিনটিতে আমরা জিতেছি, তিনটি ম্যাচে হেরেছি। আমাদের স্ট্রাইক রেট ৫০ শতাংশ। এখন পর্যন্ত আসরের মাঝপথে আছি আমরা। এখনও আত্মবিশ্বাসী আছে দল। ছেলেরা সামনের ম্যাচগুলোর আগে বিশ্রাম পেয়েছে। শারীরিক এবং মানসিকভাবে তারা এখন অনেক সতেজ। সামনে তিনটি ম্যাচই হায়দরাবাদে খেলব আমরা। ওগুলোর দিকেই তাকিয়ে আছি।’

এদিকে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবের কাছে হেরেছে হায়দরাবাদ। ম্যাচ হারের কারণ হিসেবে ২০ রানের ঘাটতিকেই দেখছেন কোচ। এই প্রসঙ্গে জানান, ‘কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি। ম্যাচটিতে ১৫০ রান করেছিলাম আমরা। ২০ রান কম করেছি বলে আমার মনে হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়