শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০১:২৯ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হার দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করলো আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের জিম্বাবুয়ে সফরের শুরুটা ভালো হয়নি। চার ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে। ১১১ রানের ছোট লক্ষ্য ছুঁতে কোনও বেগ পেতে হয়নি সিকান্দার রাজাদের। ২৩ ওভারেই ম্যাচ জিতে সিরিজ শুরু করে।

১১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্রেইগ আরভিনের ফিফটি ও চাকাবভার ৩৮ রানে ২৭ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে। ২১ রানে প্রথম উইকেটের পতন ঘটলেও চাকাবভা ও আরভিনের ৮০ রানের জুটিতে কোন বিপদ আসেনি। জয় থেকে ১০ রান দূরে থাকতে ফিরে যান এদুজন। পরে উইলিয়ামস ও মারুমা বিনা বিপদে দল জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বোলিং তোপে পড়ে আমিরাতের ব্যাটসম্যানরা। মোহাম্মদ বোতা ৩৬, রোহান মুস্তাফা ১০, ইমরান হায়দার ১০ এবং আনোয়ার ১১ ছাড়া আর কেউই দুই অঙ্কের কোটায় যেতে পারেননি। ফলে ১১০ রানের বেশি পুঁজি গড়া সম্ভব হয়নি। স্বাগতিকদের হয়ে বল হাতে তেন্ডাই চাতার ৩টি, জার্ভিস, ত্রিপানো এবং মাভুতা ২টি করে উইকেট নেন।

চার ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামী শুক্রবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়