শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ১০:৪৩ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী দফতরে আগুন, তবুও বৈঠক চালিয়ে যান ইমরান খান

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের ইসলামাবাদের কনস্টিটিউশন অ্যাভিউনিউর প্রধানমন্ত্রী সচিবালয়ের সাত তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ছয় তলায় গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

জানা গেছে, আগুন লেগে যাওয়ার পরেও ইমরান খান ওই বৈঠক চালিয়ে যান। খবর পাওয়া মাত্রই উপস্থিত হন দমকলের কর্মীরা। দ্রুত আগুন নেভানোর কাজ চলে। গত সোমবার ঘটে যাওয়া এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর, আগুন লাগার খবর পাওয়ার পরও বৈঠক চালিয়ে যান ইমরান খান। দ্বিতীয়বার তাকে জানানো হলে দফতরের কর্মীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

  • সর্বশেষ