শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০৮:৪৭ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিন্সেস ডায়নার আঘাত একেবারেই প্রাণঘাতী ছিলো না, বিশেষজ্ঞের অভিমত

সান্দ্রা নন্দিনী : যুক্তরাজ্যের শীর্ষ ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড শেফার্ড তার নতুন প্রকাশিত বই ‘আন-ন্যাচারাল কজেস’এ দেশটির রাজবধূ ডায়নার মৃত্যুর তদন্ত সংক্রান্ত একটি চ্যাপ্টারে এ দাবি জানান। ডাক্তার শেফার্ড ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় নিহত ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলসের মৃত্যুর তদন্তের দায়িত্বে ছিলেন। রোববার ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। স্পুৎনিক

শেফার্ড তার বইতে বলেন, ‘এটি অতি সামান্য আঘাত ছিলো। তাতেই তিনি মারা যান কেননা, আঘাতটি খুবই স্পর্শকাতর জায়গায় ছিলো। আঘাতটি তার ফুসফুসে খুবই গভীরভাবে লেগেছিলো।’

তিনি আরও জানান, ‘প্রিন্সেস ডায়নার আঘাতটি এতটাই অকল্পনীয় ছিলো যে আমি আমার এই বিশাল কর্মজীবনে কখনই এমনটা দেখিনি। আর আমার মনেও হয় না যে কখনও এমনটা দেখবো। তার মৃত্যু একটি ক্লাসিক উদাহরণ হতে পারে। তিনি যদি সামনের আসনে সিটবেল্ট পরে একটু ভিন্নদিকে ঘুরে বসতেন, তাহলেই হয়ত এমনকিছু নাও ঘটতে পারতো। এছাড়া, যদি আরও দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো যেত তবে হয়ত দুইদিন পরই তাকে ভাঙা পাঁজর ও হাত নিয়ে জনসম্মুখে দেখা যেতে পারতো।’

  • সর্বশেষ