শিরোনাম
◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০৭:১১ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলের জালে ৪২ কেজি ওজনের বাঘা আইড়

ডেস্ক রিপোর্ট : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে জেলেদের জালে ধরা পড়েছে ৪১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বাঘা আইড় বা বাঘাড় মাছ।

রবিবার (৭ এপ্রিল) ভোরে দুধকুমার নদের সোনাহাট ব্রিজের কাছে রফিকুল ইসলাম নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি জালে আটকে গেলে রফিকুল একা জাল টেনে তুলতে না পারায় স্থানীয়দের সহায়তাও নেন। পরে স্থানীয়দের কাছে মাছটি এক হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
বড় মাছ ধরতে পারায় রফিকুল ইসলাম ভীষণ খুশি। তিনি জানান, জীবনে এই প্রথম এতো বড় বাঘা আইর মাছ আমার জালে পড়েছে।

উপজেলা মৎস্য অফিসার ফারাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি জানার পরেও পরীক্ষায় দায়িত্ব পালনের কারণে মাছটি দেখতে পারিনি।

এলাকাবাসী অনেকেই মাছটি কিনতে পেরে খুশি হয়েছে। আর যারা কিনতে পারেননি তারা মাছ দেখেই ভীষণ খুশি হয়েছেন।
সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ