শিরোনাম
◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’ ◈ বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০৯:২৭ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুতেও দাওয়াত না দিলে আসা যাবে না?

মহিব আল হাসান : চিত্রনায়ক ফারুক বলেন, চলচ্চিত্রে প্রত্যেক কলাকুশলী একে অপরের পরিপূরক। প্রত্যেক শিল্পীর জন্য প্রত্যেকের প্রতি একটা অনুভূতি থাকা প্রয়োজন। আমাদের প্রত্যেকের সাথে সমন্বয় থাকলে এই চলচ্চিত্রকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কিন্তু যেখানে একজন মানুষের মৃত্যু হলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন তারা কিভাবে চলচ্চিত্রের হাল ধরবেন?

আক্ষেপে নিয়ে চিত্রনায়ক ফারুক বলেন, ‘দেশের একজন কিংবদন্তি শিল্পী আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু তাকে দেখতে চলচ্চিত্রের তেমন কোনও তারকাদের দেখিনি তবে আমাদের সময়ের গুটি কয়েক তারকা শিল্পীরা এসেছেন। নতুনরা কোথায় যারা অনেক বড় বড় কথা বলেন? আসলে শিল্পীরা একে অপরের উপর শ্রদ্ধাভক্তি হারিয়েছেন যার কারণে আজ আমাদের একজন লোক মারা গেলে দাওয়াত দিতে হয় আসার জন্য। আমি অবাক হয়েছি মৃত্যুতেও দাওয়াত না দিলে আসা যাবে না?

বাংলাদেশের কিংবদন্তি কৌতুক অভিনেতা টেলি সামাদকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এফডিসিতে নেওয়া হয় শিল্পী সমিতির উদ্যোগে। কিন্তু সেখানে নেওয়ার পর গুটি কয়েক জন অভিনয় শিল্পী উপস্থিত ছিলেন। যার মধ্যে ছিলেন, আলী রাজ,ইলিয়াস কাঞ্চন, আলমগীর, সম্রাট, অমিত হাসান, জায়েদ খান, নাসরিন, অঞ্জনা।

তবে অনেকে ছিলেন এই অভিনেতার জানাযায়, নৃত্যু পরিচালক সাইফুল ইসলাম বলেন, আমাদের অনেক শিল্পী আছে যাদেরকে দাওয়াত করলে ছুটে আসেন। কিন্তু কেউ মারা গেলে আসেন না। আমি বলবো, আমিন খান, সানী-মৌসুমি, শাবণূর,রিয়াজ,বাপ্পারাজ, পূর্ণিমা, শাকিল খান, পপিসহ আরো অনেক নায়ক-নায়িকা আছেন তারা কোথায়।

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে টেলি সামাদ। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আজ এফডিসিতে নেওয়া হয়। কিন্তু সেখানে শ্রদ্ধা জানানোর জন্য সিনিয়র-জুনিয়র অনেক তারকার দেখা মেলেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়