শিরোনাম
◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর ◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ◈ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১১৭৭ ◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ০৬:০৫ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নেতৃত্বে পরিবর্তন আনার পর ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। স্কোয়াডে তেমন কোনো পরিবর্তন নেই বললেই চলে। বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের সাথে সিরিজের মাধ্যমে নতুন অধিনায়ক গুলবাদিন নাইমের মিশন শুরু হবে। তারপরেই বিশ্বকাপে নেতৃত্ব পালন করবেন আফগান এ কাপ্তান।

যদিও হঠাৎ এই পরিবর্তন নিয়ে দলটির ক্রিকেটারদেরই রয়েছে অসন্তুষ্টি। তবে নতুন অধিনায়কের ওপর আস্থা রাখছেন আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক দৌলত আহমেদজাই। দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ক্যাম্প চলাকালীন ছয়টি প্রস্তুতি ম্যাচও খেলবে আফগানরা। এরপরে তারা ফিরে যাবেন নিজ দেশে। কাবুলে ঘোষণা করা হবে বিশ্বকাপের জন্য তাদের ১৫ সদস্যের চূড়ান্ত দল।

২৩ সদস্যের আফগানিস্তান দল:

গুলবাদিন নাইব (অধিনায়ক), রশিদ খান (সহ অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, নুর আলি জাদরান, আসগর আফগান, হযরতউল্লাহ জাজাই, উসমান গণি, হাসমতউল্লাহ শহিদি, রহমত শাহ, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, নাজিবউল্লাহ জাদরান, দারউইশ রসুলি, মুজিব উর রহমান, শফিকুল্লাহ শাফাক, দৌলত জাদরান, আফতাব আলম, শাপুর জাদরান, হামিদ হাসান, করিম জানাত, কাইস আহমেদ, শরাফউদ্দিন আশরাফ, সৈয়দ শিরজাদ।

  • সর্বশেষ