শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ১২:৪৮ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার দৌলতখানে চলছে অবাধে জাটকা বিক্রি

মো. মামুন : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার দৌলতখানে মৎস আড়ৎগুলোতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে জাটকা ইলিশ। দন্ডনীয় অপরাধ জেনেও জাটকা বিক্রির দায় নিতে নারাজ আড়ৎদাররা, উল্টো তাদের অভিযোগ জেলেরা এসব জাটকা মাছ ধরছে বলেই তারা তা বিক্রি করতে বাধ্য হচ্ছে।

শুক্রবার বিকেলে উপজেলার মাছঘাট গুলোতে ঘুরে দেখা গেছে, জেলেরা মেঘনা থেকে জাটকা ইলিশ শিকার করে তীরে স্ব-স্ব মাছঘাটে নিয়ে আসে। এরপর আড়ৎ এর কর্মচারীরা এসব মাছতাদের আড়ৎ এ উঠিয়ে এনে ঘাটের বেপারিদের কাছে হাক-ডাক দিয়ে বিক্রি করছে।বেপারীরা ক্রয়কৃত অবৈধ জাটকা তাদের গোপন ঘরে রেখে রাতের আধাঁরে ঝুড়িতে করে দেশের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায় উপজেলায় মোট ১০টি মাছঘাট রয়েছে। এসব মাছঘাটে নিষেধাজ্ঞার প্রথমে মাছ বিক্রি কিছুটা কম থাকলেও এখন আবার সরগরম হয়ে উঠেছে। প্রতিটি মাছঘাটে রয়েছে ২০-২৫ জন আড়ৎদার। প্রতি আড়ৎদারের রয়েছে ৩০-৪০টি মাছধরার দাদন ভুক্ত ইঞ্জিন চালিত নৌকা। এসব নৌকার জেলেরা আড়ৎদারের চাপের মুখে পড়ে নদীতে অবৈধ কারেন্ট, বাধা, বেড়, মশারী জাল দিয়ে প্রতিদিন কয়েক টন মাছ নিধন করছে।

এব্যাপারে দৌলতখান উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন’র ফোনে অংখ্যবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়