শিরোনাম
◈ বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়াতে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চাইলেন তারেক রহমান ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেক কিছুই দিচ্ছে না, কেড়ে নিচ্ছে ফুটবলের সৌন্দর্য: উরুগু‌য়ে কোচ ◈ জুলাই মা‌সে অস্ট্রেলিয়া সফরই হ‌বে বাংলাদেশের আসল পরীক্ষা, বললেন ব্র্যাড হগ ◈ ‘সিস্টার-সিটি’ হতে যাচ্ছে ঢাকা-ইসলামাবাদ ◈ শুরু হলো তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক ◈ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মাউশির বড় সুখবর, বাড়ল ডাটা এন্ট্রির সময়সীমা ◈ চূড়ান্ত নকশা সম্পন্ন, বাস্তবায়নের পথে পদ্মা ব্যারেজ প্রকল্প ◈ পুত্রজায়ায় রাষ্ট্রীয় সংবর্ধনায় প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার সঙ্গে একাধিক চুক্তি সই আজ ◈ মালয়েশিয়া যাত্রাকালে বিমানে যাত্রীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ সিজেপি’র এক মাস: ‘আমাদের কথা শুনছে মানুষ’

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৯, ০৮:০৭ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৯, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের সদস্য আটক

সুজন কৈরী : রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে ভ‚য়া সাংবাদিকতার আড়ালে জাল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতের নাম মো. জসিম উদ্দিন (২৬)।

র‌্যাব-১০ জানায়, ব্যাটালিয়নের সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং সি. এএসপি মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি দল নিউ মার্কেটের বাকুশাহ কমপ্লেক্সের স্টুডেন্ট কম্পিউটার এন্ড প্রিন্টিং নামক দোকানে অভিযান চালায়। এ সময় ৩৬টি জাল সার্টিফিকেট, ৩টি জাল মার্কসীট, ২টি সিপিও, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ২টি মাউস, ১টি পেনড্রাইভ, নগদ সাড়ে ৩হাজার টাকা ও দৈনিক সময়ের সংবাদ পত্রিকার সাংবাদিকের ১টি ভ‚য়া আইডি কার্ড উদ্ধার করা হয়। আটক করা হয় জসিমকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা বোর্ডের জুনিয়র সার্টিফিকেট, উচ্চমাধ্যমিক বোর্ডের সার্টিফিকেট, মাদ্রাসা বোর্ডের জুনিয়র, দাখিল, আলিম, ফাজিল, ও কামিলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স, ও মাষ্টার্স সার্টিফিকেট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ও ব্যবসা প্রশাসনের বিবিএ সার্টিফিকেট বিভিন্ন মেডিকেল কলেজের এমবিবিএস সার্টিফিকেট, প্যারামেডিক্যাল বোর্ডের জাল সার্টিফিকেট তৈরী করে আসছে। জসিম দীর্ঘদিন ধরে ভ‚য়া সাংবাদিকতার পরিচয়ে জাল সার্টিফিকেট ও মার্কসীট প্রস্তুত করে বিভিন্ন লোকজনদের কাছে বিক্রি করছিল। আটককৃতের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়