শিরোনাম
◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৯, ০৬:২১ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৯, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় চাঁদা না দেয়ায় ঝাড়–ফুলের গাড়িতে আগুন !

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি : দাবীকৃত চাঁদা না দেয়ায় বান্দরবানের লামা উপজেলায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঝাড়–ফুল বোঝাই গাড়ি আগুনে পুড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লামা-সুয়ালক সড়কের গজালিয়া এলাকায়। এতে ২ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করেছেন ব্যবসায়ী ও গাড়ি মালিক। এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সালাউদ্দিন শুক্রবার সকালে সাংবাদিকদের অভিযোগ করে বলেন, লুলাইং এলাকা হতে একটি জীপগাড়িতে ঝাড়–ফুল বোঝাই করে মঙ্গলবার রাতে উপজেলা সদরে যাচ্ছিলাম। পথে গাড়িটি নষ্ট যাওয়ায় গভীর রাত হয়ে যায়। গাড়িটি গজালিয়া রাস্তার মাথা নামক স্থানে পৌঁছলে মো. স্বাধীনসহ আরো ২-৩জন গাড়ির গতিরোধ করে ঝাড়–ফুলগুলো অবৈধ উল্লেখ করে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করেন। চাঁদার টাকা না দিলে গাড়ি পুলিশ ও সেনাবাহিনীকে ধরিয়ে দিবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে গাড়ির চালক আনোয়ার হোসেন গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করার চেষ্টা করলে স্বাধীনসহ অন্যরা তাকে মারধর করেন এবং টাকা না দিলে গাড়ি আগুন পুড়িয়ে দেয়ার হুমকি দেন।

গাড়ি চালক আনোয়ার হোসেন জোর করে স্থান ত্যাগ করার কিছুক্ষণ পর গাড়িতে থাকা ঝাড়–ফুলে আগুন জ্বলে ওঠে। পরে গাড়িটিকে কাছাকাছি মাতামুহুরী নদীর পানিতে নামিয়ে কোন রকমে রক্ষা করা হয়। ততক্ষণে গাড়ি বোঝাই ঝাড়ফুল–গুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে মালামাল ১ লাখ ২৬ হাজার এবং গাড়ির ক্ষতি ৭৪ হাজার টাকাসহ মোট ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

গাড়ি চালক মো. আনোয়ার হোসেন বলেন, আমি গরীব মানুষ, এখন গাড়ির মালিকের ক্ষতিপূরণ কিভাবে দেবো।

গজালিয়া মোহাম্মদ পাড়ার বাসিন্দা হাফিজুল ইসলাম বলেন, আমি লুলাইং থেকে আসছিলাম। আমার সামনে স্বাধীন ঝাড়–ফুলের গাড়িটি ইশারা দিয়ে দাঁড়াতে বলে। এ সময় তাদের মধ্যে তর্ক হতে দেখে আমি স্থানত্যাগ করি।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত স্বাধীন সাংবাদিকদের বলেন, গাড়িতে আগুন দেয়ার বিষয়টি আমি জানিনা। সালাউদ্দিনের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সাংবাদিকদের বলেন, বিষয়টি আমাকে কেউ জানাইনি। এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়