শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে হাতির উপদ্রবে ধানের জমিতে লেবু ও মাল্টা চাষে ঝুঁকছে কৃষক

মো. আল-আমিন : শেরপুরের সীমান্ত এলাকা নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবরদির গারো পাহাড়ে কিছুদিন আগেও পতিত জমিতে ধান চাষ হতো। কিন্তু বন্য হাতির আক্রমণে সে ধান আর ঘরে তোলা যেতো না। বিকল্প হিসেবে এসব জমিতে এখন লেবু ও মাল্টা চাষ করা হচ্ছে। অনুকূল আবহাওয়া থাকায় সাইট্রাস জাতীয় এই ফল চাষে অনেকেই লাভবান হচ্ছে। (ডিবিসি)

এলাকাবাসি জানায়, পাহাড়ে লেবু ও মাল্টার এত ভালো উৎপাদন হবে, তা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এই প্রকল্প আমাদের দিন ফিরিয়ে দিয়েছে।

সাইট্রাস ডেভেলপমেন্ট প্রজেক্টের নামে কৃষকদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ ও বিনামূল্যে বিভিন্ন উপকরণ দিচ্ছে কৃষি বিভাগ।

এ সর্ম্পকে জেলা কৃষি কর্মকর্তা আশরাফ উদ্দিন বলেন, কৃষকদের আমরা বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি। বীজসহ বিভিন্ন উপকরণ প্রদান করছি। বন্য হাতি থেকে রক্ষা পেতে ধানের পরির্বতে লেবু ও মাল্টা চাষ ভালো বিকল্প হতে পারে।

কৃষি বিভাগের তথ্য মতে, শেরপুরে প্রায় ৪০০ একর জমিতে লেবু, কমলা, মাল্টা, জাম্বুরাসহ অন্যান্য ফল চাষে সফলতা আসছে।

  • সর্বশেষ