শিরোনাম
◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবর্ণচরে ধর্ষণ ঘটনায় বাদি ও মানবধিকার কমিশনের বক্তব্যে ফারাক, কথা বলতে নারাজ কমিশন চেয়ারম্যান

মঈন মোশাররফ : নোয়াখালীর সুবর্ণচরে ৪ সন্তানের জননীকে ধর্ষণ ও নির্যাতনের সত্যতা খুঁজে পেলেও মানবাধিকার কমিশন বলছে পূর্ব শত্রুতার জেরে ওই ঘটনা ঘটেছে। কিন্তু কমিশনের প্রতিবেদনের সাথে মিলছে না নির্যাতিতার বক্তব্য। মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি বলছে, এ ঘটনায় তারা কোনো রাজনৈতিক কারণ খুঁজে পায়নি।

এ প্রসঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বৃহস্পতিবার ডয়চে ভেলেকে বলেন, এ বিষয়ে তদন্ত কমিটিই ভালো বলতে পারবে। এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।

তিনি আরো বলেন, ওই নারীকে দলবদ্ধভাবে নির্যাতন এবং ধর্ষণ করা হয়েছে এটা প্রমাণিত। এখন সরকারের কাছে দাবি, বিচার নিশ্চিত করা। তদন্ত কমিটি বলেছে, পূর্বের শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। ওরা মনে হয় সেটা পরিস্কার করতে পারেনি। এটা ওরাই ভালো বলতে পারবে। আমার কথা হল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তবে ধর্ষণের শিকার নারী এবং তার স্বামী, দু’জনই বলেন, ধানের শীষে ভোট দেয়ার কারণেই স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নির্দেশে ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটানো হয়। আমরা তদন্ত কমিটির কাছেও একই কথা বলেছি। পূর্ব শত্রুতার কোনো কথা বলিনি।

  • সর্বশেষ