শিরোনাম
◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান ◈ সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত, বড় হারে বাংলাদেশের বাছাইপর্ব শুরু ◈ নাগরিক সেবায় হয়রানি নয়, ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের পথ দেখাতে হবে: প্রধানমন্ত্রী ◈ আসছে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০৮:১৬ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ গ্রামকে শহর করেছে, বললেন অপু উকিল

রুহুল আমিন : আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অপু উকিল বলেছেন, আওয়ামী লীগ গ্রামকে শহর করেছে। শহরেরে কোনো ব্যাক্তি গ্রামে গেলে এখন আগের মতো সে গ্রাম দেখতে পায় না। দেখে অবাক হয়ে যায় গ্রামে কীভাবে এত উন্নয়ন হলো।

মঙ্গলবার ইনডিপেনডেন্ট টেলিভিশনের আজকের বাংলাদেশ অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। সব রাষ্ট্র চায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকুক। কারণ তারা জানে এ সরকার চলে গেলে দেশে জঙ্গী, সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠে।

তিনি বলেন, বেশিরভাগ গ্রাম শহরের মতো হয়ে গেছে। বাকি কিছু গ্রাম খুব শিগরিই শহরের মতো হয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতাসীন দল। কিন্তু আমরা কোনো সময় ক্ষমতাকে অপব্যবহার করি নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সেবা করছেন। সেই মনোবাসনা নিয়ে সরকার এ দেশের উন্নয়ন করছে।

আওয়ামী লীগ চায় দেশের মানুষ শান্তিতে থাকুক। আর উন্নয়ন হোক। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। এ দেশের উন্নয়ন দেখে অন্য দেশের লোকেরা হিংসা করে। যারা ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে তারাই শুধু বলে দেশে উন্নয়ন হয় না।

  • সর্বশেষ