শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০২:৫২ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামছুন্নাহার হলের ভিপিকে ছাত্রলীগের ডিম নিক্ষেপ, ‘গায়ে হাত’ (ভিডিও)

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির শরীরে ছাত্রলীগের নেতারা হাত দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেন।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের প্রাধ্যক্ষের কাছে স্মারকলিপি দিতে গেলে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ‘আপনারা সবাই জানেন যে, ফরিদের সঙ্গে কী হয়েছিল গতকাল রাতে। আজ যখন আমরা প্রভোস্ট স্যারের কাছে স্মারকলিপি দিতে এসেছি, আমি একটা হলের নির্বাচিত ভিপি। আমি তাদের (ছাত্রলীগ) মতো কারচুপি করে নির্বাচিত হইনি। তারা আমার গায়েও ডিম মেরেছে।’

শামসুন্নাহার হলের ভিপি বলেন, ‘আমি এখন প্রক্টর অফিসে যাবো, আমি এর বিচার চাই। আমি দেখেছি, রায়হান ছিল, নাজমুল ছিল। ওখানে আরও যারা ছিল আমি সবাইকে চিনি। এই হলের (এমএম হল) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাপস ছিল। সে নিজে একটা অছাত্র। সে আমার সঙ্গে বেয়াদবি করেছে। সিমন ছিল, সে আমার গায়ে হাত দিয়েছে।’

এ ঘটনার বিচার চেয়ে ইমি বলেন, ‘এই হয়রানির বিচার চাই। এর যদি বিচার না হয়, আমি এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপে যাওয়ার ঘোষণা দিচ্ছি।’

গতকাল সোমবার দিবাগত রাতে এসএম হলের আবাসিক ছাত্র মো. ফরিদ হাসানকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করে রক্তাক্ত করেন। তিনি এখন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন।

ওই ঘটনার জের ধরে আজ বিকেল ৫টার দিকে অন্যান্য ছাত্রনেতাদের নিয়ে এসএম হলে যান ডাকসু ভিপি নুরুল হক নুর। এ সময় তাদের লাঞ্ছিত করেন ছাত্রলীগ নেতারা।

সূত্র : দৈনিক আমাদের সময়

https://www.facebook.com/JaagoBangla.Tube/videos/2655357381157819/

https://www.facebook.com/JaagoBangla.Tube/videos/2261361120569160/

  • সর্বশেষ