শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা ◈ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বড় সংঘাতের শঙ্কা ◈ রেলের আয় বেড়েছে ২২১ কোটি, লোকসান ১ হাজার ৮৮৯ কোটি টাকা ◈ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ক্রোক করা ফ্ল্যাটে প্রথম দিনে শত-শত কোট-টাইসহ যা যা মিলল ◈ লিজে আসছে ১০ উড়োজাহাজ, এয়ারবাসের আরও ১০ বিমান কেনার পথে বিমান ◈ দেশের সিনেমা হলগুলোতেও দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ◈ অর্থবছরের প্রথম ১৮ দিনেই দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলার রেমিট্যান্স ◈ গবেষণায় আগ্রহী প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের জন্য সুখবর ◈ আগামী ২৪-৪৮ ঘণ্টায় ৫ জেলায় নতুন করে বন্যার শঙ্কা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০২:৩৫ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পহেলা বৈশাখ উপলক্ষে র‍্যাম্পে হাঁটলেন জয়া

আবু সুফিয়ান রতন : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সিনেমায় ব্যস্ততা বাড়ার পর ছোট পর্দা থেকে ছুটিই নিয়েছেন বলা চলে। বিজ্ঞাপনেও দেখা নেই তার অনেক দিন। হঠাৎ করে বিশেষ উপলক্ষে র‍্যাম্পে দেখা দেন।

তেমনি করে সম্প্রতি পহেলা বৈশাখকে সামনে রেখে একটি ফ্যাশন প্রতিষ্ঠানের আয়োজনে র‍্যাম্পে হাঁটলেন জয়া। সেখানে বৈশাখের সাজে ধরা দিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

দেশীয় ফ্যাশন হাউজ প্রেমস কালেকশনস সম্প্রতি গুলশানে একটি ফ্যাশন শো’র আয়োজন করে। সেখানে দেশের শীর্ষস্থানীয় মডেলদের মাধ্যমে ফ্যাশন হাউজটি তুলে ধরে তাদের বৈশাখী কালেকশন।

আর এতে শাড়ি পড়ে হাজির হন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া। সেখানে তিনি শুভেচ্ছা বক্তব্যও দেন উপস্থিত অতিথি ও ভক্তদের উদ্দেশ্যে। অগ্রিম শুভেচ্ছা জানান বাংলা নববর্ষের।

অনুষ্ঠানে প্রেমস কালেকশনের ডিরেক্টর এবং প্রধান ডিজাইনার প্রেম বম্বানি বলেন, ‘জয়া আহসান আমাদের গর্ব। অভিনয় গুণে তিনি বাংলাদেশকে মর্যাদার সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরছেন। আমাদের বৈশাখী যাত্রায় তাকে পেয়ে আমরা আনন্দিত।’

অনুষ্ঠানে তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বৈশাখ উপলক্ষে ১ থেকে ১৪ এপ্রিল সর্বোচ্চ ৫০% ছাড়ের ঘোষণাও দেন।

এদিকে গত বছর ‘দেবী’ চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করা জয়া প্রস্তুতি নিচ্ছেন নতুন ছবির। সে ছবির নাম ‘ফুড়ুৎ’। শিগগিরই এই ছবির বিস্তারিত ঘোষণা করবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়