শিরোনাম
◈ এশিয়ান গেম‌সে ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই হ‌বে শুধু পদকের জন‌্য ◈ প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনে ১০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক ◈ আত্মগোপনে থাকা নানক কীভাবে দেশ ছাড়লেন, জানালেন আনন্দবাজারকে ◈ ঢাকার সড়কে অটোরিকশার রাজত্ব : ব্যাটারি চার্জে ৩ হাজার কোটি টাকার অবৈধ লেনদেন ◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৮:০২ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের বিশ্বখ্যাত লুব্রিক্যান্ট অয়েল সাইনোপেক এখন বাংলাদেশে

শাহীন চৌধুরী: চীনের বিশ্বখ্যাত লুব্রিক্যান্ট অয়েল সাইনোপেক এখন বাংলাদেশে মার্কেটিং শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে এই লুব্রিক্যান্ট অয়েলের আনুষ্ঠানিক মার্কেটিং-এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাইনোপেক লুব্রিক্যান্টের পরিবেশক কোম্পানি জেনারেল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারপারসন চৌধুরী মানারাত মাহফুজা মীম, ব্যবস্থাপনা পরিচালক নাফিউর রহমান, প্রধান উপদেষ্টা চৌধুরী মুনীর উদ্দিন মাহফুজ এবং সাইনোপেক লুব্রিক্যন্টের ভাইস চীফ এক্সিকিউটিভ কোউ জিয়ান চাও।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে লুব্রিক্যন্টের ব্যাপক চাহিদা রয়েছে। সাইনোপেক লুব্রিক্যান্ট মানসম্মত হলে অবশ্যই এখানে মার্কেট পাবে। তিনি বাংলাদেশে এই লুব্রিক্যন্ট সরবরাহ অব্যাহত রেখে দেশে উন্নয়নে ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। তিনি বলেন, শিল্পমন্ত্রী হিসেবে আমি নিজে এবং আমাদের সরকার তাদের সার্বিক সহযোগিতা করবে।

অনুষ্ঠানে জানানো হয়, চীনে সাইনোপেক লুব্রক্যন্টের অবস্থান প্রথম এবং সারা বিশ্বে তুতীয়। মোট ২২টি ক্যাটাগরিতে ২ হাজারেরও বেশী বৈচিত্র সম্পন্ন প্রডাক্ট রয়েছে সাইনোপেকের। সাইনোপেক লুব্রিক্যন্ট অয়েল ইতোমধ্যেই বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডগুলোর সঙ্গে যৌথ ভাবে কাজ করছে। কর্মকর্তাদের ধারণা বাংলাদেশের শিল্প খাতে সাইনোপেক লুব্রিক্যন্ট অয়েল একটি সম্ভাবনাময় ক্রেতাগোষ্ঠী গড়ে তুলতে সম্খম হবে।

আলোচনা শেষে ফিতা কেটে এবং সাইনোপেকের কন্টেইনারের আদলে তৈরী বিরাট আকারের কেক কেটে এই প্রডাক্ট-এর উদ্বোধন করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়