শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ০৮:১৬ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলএনজি গ্যাস আমদানির বিপরীতে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে দৃষ্টি দিতে হবে, বললেন অধ্যাপক বদরুল

মোহাম্মদ মাসুদ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইমাম বলেছেন, বাংলাদেশ হচ্ছে গ্যাস ক্ষেত্রে স্বল্প অনুসন্ধানকৃত দেশ। নীতি নির্ধারকদের মাথায় কোনো উপায়ে ঢোকানো হয়েছে, আমাদের দেশে গ্যাস নেই। সেটা কোনো গোষ্ঠী স্বার্থে বা অন্য কারণে হতে পারে। সুতরাং রক্ষাকবচ হচ্ছে এলএনজি যার প্রতি ইউনিটের মূূল্য ১০ ডলার।

বৃহস্পতিবার ডিবিসির ‘রাজকাহন’ অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জিওলোজিকাল সার্ভে ও পেট্রো বাংলার যৌথ অনুসন্ধান এবং নাইজেরিয়ার সরকারি সংস্থার অনুসন্ধানে বলা হয়েছে, বাংলাদেশে মাটির নিচে আবিষ্কৃত গ্যাস ছাড়াও ৩২ থেকে ৪০ টিসিএফ গ্যাস রয়েছে। আমরা বর্তমানে বসে আছি মাত্র ১২ টিসিএফ গ্যাসের ওপরে। যেটি শেষ হয়ে যাবে ১০ বছরের মধ্যে। কিন্তু ৪০ টিসিএফ প্রাপ্তির যে সম্ভাবনা, সেদিকে কেনো লক্ষ্য নেই।

বদরুল ইমাম বলেন, ১০ হাজার বর্গ কিলোমিটার আয়তনের ভারতের ত্রিপুরা রাজ্যে ১৭০ বার অনুসন্ধান চালানো হয় । অপরদিকে বাংলাদেশের ১ লক্ষ ৪০ হাজার বর্গ কিলোমিটারে আমরা করেছি ৮৫টি অনুসন্ধান। সুতরাং এই পরিসংখ্যানের মাধ্য দিয়ে বোঝা যায় অনুসন্ধান আমাদের মূল লক্ষ নয়।

তিনি বলেন, ২০১২ সালে মিয়ানমারের সাথে সমুদ্র বিজয় উপলক্ষে আমরা কতগুলো বিজয় উৎসব করলাম। এই ৬ বছরে মিয়ানমার বহু গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে। কিন্তু আমরা সেক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছি।

  • সর্বশেষ