শিরোনাম
◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০৮:৪৮ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ি থেকে মোবাইল ফোনের ডিজাইন সর্বক্ষেত্রেই অবহেলিত নারী সমাজ

ফাতেমা ইসলাম : নারী জাতির জন্য একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী ঘটনা হওয়ার কথা ছিলো, কিন্তু মহাশূন্যে কেবলমাত্র নারী নভোচারীদের স্পেস ওয়াক মহাশূন্যে হাঁটার ব্যাপারটা বাদ দিতে হলো। কারণ তাদের শরীরে ফিট করবে এমন স্পেসস্যুট নাকি স্পেস স্টেশনে যথেষ্ট সংখ্যায় ছিলো না। এখন এই নারী নভোচারীদের সঙ্গে তাই যোগ দেবে এক পুরুষ নভোচারী। শুধু স্পেস স্যুট নয়, বিশ্বের আরও অনেক কিছুই আসলে পুরুষদের কথা মাথায় রেখেই ডিজাইন করা। বিবিসি

এয়ারকন্ডিশনিং ব্যবস্থাও পুরুষদের জন্যই করা। একই তাপমাত্রায় পুরুষদের তুলনায় মেয়েরা বেশি ঠান্ডা বোধ করে। অফিসের আদর্শ তাপমাত্রা কত হওয়া উচিত তা ১৯৬০ এর দশকে ঠিক করা হয়। গড়পড়তা পুরুষের শরীরের ‘মেটাবেলিক রেস্টিং রেট’ বিবেচনায় নিয়ে এরপর সেভাবেই এই ব্যবস্থা চলছে, বদলায়নি কিছু।

পুরুষের চেয়ে নারীর হাতের আকার ছোট কিন্তু স্মার্ট ফোনের সাইজ কিন্তুবড় হয়েই চলেছে। একজন গড়পড়তা নারীর পক্ষে এক হাতে কোন স্মার্ট ফোন ব্যবহার কঠিন, কিন্তু পুরুষের তা নয়। এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও একই অভিযোগ উঠেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত তথ্যের ক্ষেত্রেও রয়েছে পক্ষপাত। কারণ এটি ত্রুটিপূর্ণ এলগরিদম ব্যবহার করতে পারে। যেমন ডাক্তার বললেই পুরুষ এবং নার্স বললেই নারী বলে ধরে নিতে পারে। এর একটা কারণ, সব ক্ষেত্রেই নারীর প্রতিনিধিত্ব কম। নারীর চেয়ে পুরুষের গাড়ি দুর্ঘটনায় শিকার হওয়ার আশংকা হয়ত বেশি, কিন্তু গুরুতর আহত হওয়ার আশংকা নারীর ক্ষেত্রে ৪৭ শতাংশ বেশি। এর কারণ যে ডামি ব্যবহার করে গাড়িকে নিরাপদ করা হয়েছে, সেটি পুরুষের। কাজেই আর সব জিনিসের মত গাড়ির ও ডিজাইন করা হয়েছে পুরুষের কথা ভেবে।

  • সর্বশেষ