শিরোনাম
◈ জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন: ছোট হয়ে আসছে জোট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: রাশেদ খান (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ ◈ ‘নার্স গালাগালি করে’ শরণখোলায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রোগীর নালিশ (ভিডিও) ◈ ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা ◈ ব্যাংকিং খাতে চাপ বাড়ছে, খেলাপি ঋণের অ্যাকাউন্ট ৪৫.৮৩ লাখ ◈ লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টি, সতর্কতা বন্দরে ◈ শোককে পুঁজি করে বাণিজ্য! লাশ কাটতে ১০ হাজার টাকা, না দিলে ‘সেলাই করব না’: সোহরাওয়ার্দী মর্গে অনিয়মের অভিযোগ ◈ যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা, দেখাতে হবে আর্থিক সক্ষমতা ◈ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাহুলের হুঁশিয়ারি: ‘এবার এই সরকারকে সরানোর সময় এসেছে’

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০৫:২১ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী সদস্যের কান ছিঁড়লেন চেয়ারম্যান

কাজী নুসরাত : সিরাজগঞ্জের চৌহালীতে ভিজিডি কার্ডের ভাগবাটোয়ারা নিয়ে আলেয়া খাতুন নামে এক নারী ইউপি সদস্যকে মারধর করে কানের লতি ছিঁড়েন এবং বাম হাত ভেঙে ফেলেন বলে অভিযোগ উঠেছে উমারপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন মন্ডলের বিরুদ্ধে। বুধবার রাতে টাঙ্গাইল জেলার নাগরপুর হাসপাতালে ওই নারীকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নারী সদস্য আলেয়া খাতুন অভিযোগ করেন, ‘নির্বাচিত হওয়ার পর থেকে চেয়ারম্যান আমার প্রতি অন্যায় আচরণ করছেন। চলতি অর্থবছরের কোনও কার্ড আমাকে দেওয়া হয়নি। সে আমার চরিত্র নিয়েও কথা বলে।
তিনি আরও জানান, ভিজিডি কার্ডের অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করায় তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে।

তবে ইউপি চেয়ারম্যান মতিন মন্ডল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ইউপি সদস্য আলেয়া খাতুন যে অভিযোগ করেছেন তা সত্য নয়। চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, থানায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির বলেন, ‘দুপুরে আমি যখন অফিসে বসেছিলাম তখন নিচে শোরগোল শুনতে পেলাম। তাৎক্ষণিক আমি বিষয়টি ওসিকে বলি। নারী সদস্য আলেয়া খাতুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়