শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাওরানবাজারে ১৮ খাবার হোটেলকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

সুমন পাইক : রাজধানীর কাওরানবাজারে হোটেল ও খাদ্য তৈরির ১৮ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তর। বুধবার অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অভিযোগে এসব জরিমানা করা হয়।
ঢাকা জেলার সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে মতিন হোটেল, চাঁদপুর হোটেল, ইউসুফ হোটেল, ইব্রাহিম হোটেল, বর্দ্দা হোটেল, রুবেল হোটেল, মতিমহল রেস্তেরা, খাদিজা খাবার ঘর, হাজি বিরিয়ানি, দাদা হোটেল, মিশির স্টোর ও আলী আহমেদ খাবার ঘর প্রত্যেটিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই এলাকার হান্ডি বিরিয়ানি ও হ্যাং আউট রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা করে, বরিশাল হোটেল ও হট এন্ড টেস্টি কে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রেড ফ্লিম রেস্টুরেন্ট ও শর্মা কিং কে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পুরো অভিযানটি মনিটরিং করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযানে আরো ছিলেন সহকারী পরিচালক শাহনাজ সুলতানা এবং জান্নাতুল ফেরদাউস। সম্পাদনা : ইসমাঈল ইমু

  • সর্বশেষ