শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ১১:২৪ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

সৌরভ কুমার ঘোষ : কুড়িগ্রামে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৬ টায় স্বাধীনতার স্তম্ভ ও শহীদ স্মৃতি ফলকে শহীদদের স্মরনে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে সকাল ৮টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে পতাকা উত্তোলন ও দেশব্যাপী একযোগে জাতীয় সঙ্গিত পরিবেশনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। পরে বিভিন্ন প্রতিষ্ঠান শারীরিক কসরত ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে। দিনব্যাপী খেলাধুলা অনুষ্ঠিত হয়।

এছাড়াও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দুপুর ১২টায় সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার জীবিত মুক্তি মুক্তিযোদ্ধাদের দুই হাতের ছাপযুক্ত ডকুমেন্টারী “বীরগাথা” প্রকাশ করা হয়। মুক্তিযোদ্ধাদের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয়ার লক্ষে ব্যাতিক্রমী এ উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। জেলার ৯ উপজেলায় আলাদা আলাদা ভাবে সকল জীবিত মুক্তিযোদ্ধাদের দুই হাতের ছাপ সংবলিত বীরগাথা নামে এই স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়।

  • সর্বশেষ