শিরোনাম
◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ১১:৫০ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ (ভিডিও)

জবি শিক্ষার্থীদের কথা এই সরকার শুনবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকটের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস অবগত হয়েছেন। এর জন্য বারবার বসতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

আজ বুধবার রাত ১০টায় কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত জবি শিক্ষার্থীদের সামনে এসে তিনি এ কথা বলেন। এর আগে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রতিনিধি দল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস স্যারের সঙ্গে তারা যৌক্তিক দাবির বিষয়ে অবগত করার জন্য বসতে চেয়েছেন। এটা করার সুযোগ তারা পাবেন। এ ছাড়া জবি ভিসি ড. ইউনূসের সঙ্গে বসবেন। এটা এক দুই দিনের বিষয় না। আমাদের বারবার বসে সমাধান খুঁজতে হবে।’

তিনি বলেন, ‘রিলেভেন্ট মিনিস্ট্রিও অবগত। আশাকরি তাদের সমস্যা দূরীভুত হবে, বিশেষ করে বাজেটের বিষয়ে। আরও কিভাবে সমস্যা সমাধান করা যায় তা আমরা দেখব।’

এ সময় বিফ্রিং চলাকালে উপদেষ্টা মাহফুজকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। বক্তৃতার একপর্যায়ে তাকে লক্ষ্য করে আন্দোলনকারীদের মধ্য থেকে কেউ একজন বোতল ছুড়ে মারেন। তবে বোতল ছুড়ে মারা ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। 

এদিকে উপদেষ্টা মাহফুজের বক্তব্যে অসন্তুষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়