শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০২:১২ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসল্যান্ডকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক: স্তাদ দ্য ফ্যান্স স্টেডিয়ামে উয়েফা ইউরো কোয়ালিয়ার্স ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স ও আইসল্যান্ড। নিজেদের মাঠে সোমবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জিতে প্রতিযোগিতাটির গতবারের রানার্সআপ ফ্রান্স। ইউরোর বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েলো স্বাগতিকরা।

শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা ফ্রান্স এগিয়ে যায় উমতিতির দ্বাদশ মিনিটের গোলে। বাঁ দিক থেকে এমবাপের বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন বার্সেলোনার এই ডিফেন্ডার।

জিরুদের গোলেই ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। ডান দিক থেকে পাভার্দের ক্রস ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দেওয়ার পর সহজেই জাল খুঁজে নেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

৭৮তম মিনিটে ফ্রান্সের জয় অনেকটাই নিশ্চিত করে দেন এমবাপে। গ্রিজমানের বাড়ানো বল ধরে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে ছিটকে দিয়ে নিখুঁত শটে স্কোরলাইন ৩-০ করেন পিএসজি ফরোয়ার্ড।

দুই ফরোয়ার্ডের দারুণ বোঝাপড়ায় চতুর্থ গোলটি পায় ফ্রান্স। এমবাপের ব্যাক হিল করে বাড়ানো বল ধরে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন গ্রিজমান।

  • সর্বশেষ