শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেসকোর বিরুদ্ধে ১০৫ কোটি টাকা বেশি দামে প্রি-পেইড মিটার ক্রয়ের অভিযোগ

শাহীন চৌধুরী: ঢাকা ইলেট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) বিরুদ্ধে ১০৫ কোটি টাকা বেশী দামে প্রি-পেইড মিটার ক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। বিনা টেন্ডার ছাড়া ১৩৮ গুণ বেশি দামে এসব প্রি-পেইড মিটার কিনছে ডেসকো। সিঙ্গেল ফেইজের যে মিটার ২ হাজার ৩শ’ ৩৭ টাকায় পাওয়া যাচ্ছে, সেটিই তাড়াহুড়ো করে সরাসরি ৫ হাজার ৫শ’ ৫০ টাকায় কিনছে তারা। আর থ্রি ফেইজের প্রতিটি মিটার কিনছে ১৩ হাজার ৩শ’ ৪০ টাকা বাড়তি দামে। সরাসরি এমন দুই লাখ মিটার কিনতে রাষ্ট্রের নিট ক্ষতি হচ্ছে প্রায় ১০৫ কোটি টাকা। খবর সংশ্লিষ্ট সূত্রের।

জানা যায়, টেলিফোন শিল্প সংস্থার কাছ থেকে এসব মিটার কিনছে ডেসকো। যদিও প্রতিষ্ঠানটির মূল কাজ টেলিফোন সেট তৈরি। সে কাজেও সফলনয় টেশিস। এমনকি ব্যর্থ হয়েছে দেশিয় ব্র্যান্ডের দোয়েল ল্যাপটপ প্রকল্পও। সেই টেশিসের কাছ থেকেই প্রিপেইড মিটার কিনছে ডেসকো। নতুন করে মিটার কিনতে বছরের শুরুতে দরপত্র আহ্বান করে ডেসকো। সেটি ১৬ জানুয়ারি খোলার কথা ছিল। কিন্তু ঠিক আগের দিন, ১৫ জানুয়ারি টেশিসকে ২ লাখ মিটার সরবরাহ করার কার্যাদেশ দেয় ডেসকো। এতে প্রশ্ন উঠে, তড়িঘড়ি করে কেন বিনা টেন্ডারে এই মিটার কেনা?

অভিযোগে জানা যায়, টেশিস থেকে যে দামে সিঙ্গেল ও থ্রি ফেইজের মিটার কিনছে ডেসকো, তা বাজারদরের চেয়ে শতগুণেরও বেশি। অন্য সব কোম্পানি একই মিটার কেনে প্রায় অর্ধেক দামে। খোদ ডেসকো’র টেন্ডারের দাম ও সরাসরি কেনার মধ্যেও আকাশ পাতাল তফাৎ। প্রতিটি সিঙ্গেল ফেইজে ৩২১৩ ও থ্রি ফেইজের মিটারে বাড়তি গুণতে হচ্ছে ১৩ হাজার ৩শ ৪০ টাকা। সেই হিসেবে দু’লাখ মিটারে টেশিসকে একশ কোটি টাকারও বেশি দিচ্ছে ডেসকো।

এর আগেও বিনা টেন্ডারে প্রিপেইড মিটার ক্রয়ে অনিয়মের অভিযোগ উঠলে সেটি খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, যদি কোন অনিয়ম পাওয়া যায়, বিশেষ করে কেনা কাটায় তাহলে অবশ্যই আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

  • সর্বশেষ